আউটসোর্সিং কি? খুব সহজে কিভাবে আয় করবেন?

ফেসবুক স্ক্রোল করতে করতে অথবা রাস্তায় চলতে ফিরতে প্রায়শই হয়তো “আউটসোর্সিং করুন, স্বাবলম্বী হোন” অথবা “ফ্রিল্যান্সিং করে জীবন বদলে ফেলুন” এমন লেখা চোখে পড়ে। কিন্তু দুঃখের বিষয় বেশিরভাগ মানুষেরই ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং সম্পর্কে ধারণা শূন্যের কোটায়।

আউটসোর্সিং বলতে কি বুঝায়?
মূলত আউটসোর্সিং বলতে এমন এক ধরনের কাজ আদায়ের প্রক্রিয়া বোঝায় যেখানে কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি নিজের প্রতিষ্ঠানের কাউকে দিয়ে নয়, বরং বাইরের কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে দিয়ে অর্থের বিনিময়ে কাজটি করিয়ে নেয়। এমনকি নিজ দেশের গণ্ডি পেরিয়ে অন্য দেশের কেউ অর্থের বিনিময়ে কাজ করিয়ে নিতে পারে।

ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং কি?
ফ্রিল্যান্সিং বলতে কোনো বাধ্যবাধকতা ছাড়া নিজের স্বাধীন মতন, নিজের ক্যাপাসিটি আর প্রয়োজন বুঝে টাকা আয় করাকে বোঝায়। অন্যদিকে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ফ্রিল্যান্সার দ্বারা নিজেদের কাজটি টাকার বিনিময়ে করিয়ে নেওয়ার ব্যাপারটাকেই আউটসোর্সিং বলে।

আউটসোর্সিং এর কাজ গুলো কি কি?
ওয়েব ডেভেলপমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট, এসইও (সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন), কন্টেন্ট লেখা ও অনুবাদ, গ্রাফিক্স ডিজাইন, প্রশাসনিক সহায়তা, গ্রাহকসেবা, ডিজিটাল মার্কেটিং, এনিমেশন ডিজাইন, ডাটা টাইপিং ইত্যাদি।

Fiverr কি?
‘ফাইবার’ / Fiverr হলো একটি মার্কেট প্লেস যেখানে বিভিন্ন প্রতিষ্ঠান বা ব্যক্তি ফ্রিল্যান্সারদের মাধ্যমে অর্থ দিয়ে কাজ করিয়ে নেয়। Fiverr-এ Programming, SEO Optimization, Digital Marketing, Graphics Designing, Content Writing, Translating, Video Editing, Transcription এবং Virtual Assistant এর মত বিভিন্ন কাজ পাওয়া যায়।

CPA Marketing কি?
CPA Marketing হচ্ছে Cost Per Action এর সংক্ষিপ্ত রূপ। ধরুন আপনার কোনো ব্লগ বা ফিচার রাইটিং সাইটে প্রচুর ভিউজ হয়; সিপিএ সাইটে অ্যাকাউন্ট খুলে যে অফার পাবেন তা নিজের ওয়েবসাইটে শেয়ার করে মার্কেটিং করলেন, এবং ভিউয়াররা সেই লিংকে প্রবেশ করলে আপনি কমিশন পাবেন।

Leave a Comment