CPA Marketing বা CPA Affiliate Marketing হচ্ছে যে কোন প্রতিষ্ঠানের টার্গেট পণ্য বিক্রি করার একটি প্রক্রিয়া। অর্থাৎ কোন একটি প্রতিষ্ঠান একশন কাজ যেমনঃ ডাউনলোড করা, রেজিস্ট্রেশন করা, টার্গেট ট্রাফিক এনে দেয়া— এ সকল কাজের মাধ্যমে যে পণ্য বিক্রি করা হয় সেই প্রক্রিয়াকেই সিপিএ মার্কেটিং বলা হয়। সিপিএ মার্কেটিং এর আয় হয় কমিশনের উপর।
ইন্টারনেটের এই আধুনিক যুগে সিপিএ মার্কেটিং করে আয় করা এখন অনেক সহজ হয়ে গিয়েছে। কিন্তু এমন অনেক ব্যক্তি আছেন যারা CPA Marketing কথাটি শুনেছেন কিন্তু এর মাধ্যমে কিভাবে আয় করা যায় বা কেমন দক্ষতা অর্জন করতে হয় সে সম্পর্কে জানেন না।
সিপিএ মার্কেটিং এখন শুধুমাত্র কেনাকাটার অর্থে সীমাবদ্ধ নয়, এটি ডাউনলোড করা, রেজিস্ট্রেশন করা, সার্ভে নেওয়া ইত্যাদি যেকোনো সেবার মাধ্যমেও হতে পারে। ব্যবহারকারী যখনই নির্দিষ্ট অ্যাকশন পূরণ করেন, তখনই একটি নির্দিষ্ট পরিমাণ অ্যাফিলিয়েট কমিশন প্রদান করা হয়।
Best CPA Marketing Site for Bangladesh
বাংলাদেশে নির্দিষ্ট কিছু ওয়েবসাইট রয়েছে যেখানে সিপিএ মার্কেটিং করে আয় করা যায়, যদিও অনেকেই এই সাইটগুলো সম্পর্কে জানেন না। সঠিক দক্ষতা অর্জন করে এই ওয়েবসাইটগুলোতে কাজ করে আয় করার একটি লিস্ট এই আর্টিকেলে তুলে ধরা হয়েছে।